অভিযান চালিয়ে চারজন চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস
দি নিউজ লায়নঃ অভিযান চালিয়ে চারজন চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। মঙ্গলবার বিদ্যাধরপুর খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে প্রচুর পরিমাণে চুরি যাওয়া সামগ্রী ছাড়াও আগ্নেয়াস্ত্র ও দুটি বাইক উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, বেশ কিছুদিন যাবৎ এই দলটিকে খোঁজার কাজ চলছিল।
সোমবার একটি কালীমন্দির থেকে বাসনকোসন সহ গয়না চুরি হয়। সন্দেহের তির যায় এই দলটির উপরই। বিদ্যাধরপুর এলাকায় ওই চারজন গা ঢাকা দিয়েছে আছে বলে এদিন সকালে খবর পায় পুলিস। এরপর সেখানে হানা দিয়ে ওই চোরের দলকে ধরা হয়। ধৃতরা হল, খোকন মণ্ডল, রাজু হালদার, আজারুদ্দিন সরদার এবং শেখ ফিরোজ।
তাদের থেকে একটি দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি, চার পিস লোহার রড ইত্যাদি। বিভিন্ন এলাকায় চুরি করে এসব সংগ্রহ করেছিল এই চারজন। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই দলের সঙ্গে আর করা জড়িত সেটা নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।

Post a Comment